শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

বরগুনায় ছাত্রদল নেতার বিরুদ্ধে ছাত্রলীগ নেত্রীকে ধর্ষণচেষ্টার মামলা!

আপডেট: March 20, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা করার প্রতিবাদে মানববন্ধন।

বরগুনা প্রতিনিধি:: বরগুনার আমতলী উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ইমরান খানের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে আদালতে মামলা করা হয়েছে।

ওই নেত্রী বাদী হয়ে গত সোমবার বরগুনা জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি করেন। আদালতের বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে আমতলী থানার ওসিকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।এদিকে ছাত্রলীগ নেত্রীর করা মামলাকে হয়রানিমূলক ও মিথ্যা মামলা দাবি করে তা প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার সকাল ১১টায় মানববন্ধন করেছে ছাত্রদল।বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমতলী উপজেলা ও পৌর শাখার আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রদল আহ্বায়ক মো. সোয়েব ইসলাম হেলালের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধন কমূসূচিতে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মো. তারিকুল ইসলাম টারজান, পৌর বিএনপির সদস্যসচিব জালাল আহমেদ খান, যুবদল সদস্য সাবেক কাউন্সিলর সামসুল হক চৌকিদার, উপজেলা কৃষক দলের সভাপতি জাহাঙ্গির আলম, পৌর ছাত্রদলের আহ্বায়ক এনামুল হক সোহাগ, কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাজিব মৃধা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাবুল ইসলাম, কলেজ ছাত্রদলের সভাপতি ইমন মিয়া ও ছাত্রী বিষয়ক সম্পাদক মহিমা বিশ্বাস।

মানববন্ধনে বক্তারা বলেন, নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ওই নেত্রী ৫ আগস্টের পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা বনে যান। এ সময় ছাত্রদল নেতার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।

অভিযোগের বিষয়ে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মো. ইমরান খান বলেন, ‘আমাকে হয়রানি করতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেত্রী মিথ্যা মামলা করেছেন। তিনি আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সেজে নানা অপকর্ম করে বেড়াচ্ছেন। তার অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করায় তিনি আমার বিরুদ্ধে এ বানোয়াট মামলা করেছেন।’

এ বিষয়ে মামলার বাদী বলেন, ‘আমি ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা করিনি।আমি মামলা করেছি ব্যক্তি ইমরান খানের বিরুদ্ধে। তিনি আমাকে ধর্ষণের হুমকি দিয়েছেন।’ তিনি আরো বলেন, ‘আগে ছাত্রলীগ করতাম। পদত্যাগ করেছি।’আমতলী থানার ওসি মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, ‘মামলার নথি হাতে পেয়েছি।আদালতের নির্দেশ মতে মামলাটি এজাহারভুক্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network