শিরোনাম
তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জীবননগরে গাঁজাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩

বরগুনায় ছেলের শাবলের কোপে বাবা নিহত

আপডেট: April 29, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

বরগুনা প্রতিনিধি: বরগুনায় জমিজমা বণ্টন নিয়ে বিরোধের জেরে ছেলের শাবলের কোপে আয়নার মীর নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ছেলে জামাল মীরকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে বরগুনা সদর ইউনিয়নের হেউলিবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা বণ্টন নিয়ে আয়নার মীরের সঙ্গে তার ছোট ছেলে জামাল মীরের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছেলে শাবল দিয়ে বাবাকে কোপ দেন। চিৎকারে শুনে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

আয়নাল মীরের বড় ছেলে কালাম মীর জানান, দীর্ঘদিন ধরে তিন ভাইদের মধ্যে জমিজমা বণ্টন নিয়ে ঝামেলা ছিল। এর জের ধরে ছোট ভাই জামাল এ ঘটনা ঘটায়।এ ব্যাপারে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, ‘ঘটনা শোনার সঙ্গে সঙ্গেই আমরা অভিযান চালিয়ে হাসপাতালের সামনে থেকে নিহতের ছেলেকে আটক করি। জামাল নিজেই বাবাকে শাবল দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে স্বীকারোক্তি দিয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network