শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

বরগুনায় পিস্তল ঠেকিয়ে খাল খননে বাধা, জখম ১

আপডেট: February 20, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

বরগুনা প্রতিনিধি:: বরগুনায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে একটি খাল খননে বাধা দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। এ সময় খনন কাজে নিয়োজিত এক শ্রমিককে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছেন অভিযুক্তরা।মঙ্গলবার দুপুরে সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউপির আমড়াঝুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন একই এলাকার আলতাফ মিয়ার ছেলে আবদুল্লাহ, বাদল, নিজাম ও তাদের সহযোগীরা। এ ঘটনায় গুরুতর জখম হওয়া ভুক্তভোগী সোলায়মান একই ইউপির শিংরাবুনিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

জানা যায়, আমরাঝুঝি গ্রামের আমঝুরি খাল খননের দায়িত্বে ছিলেন সোলায়মান। খালটির আয়তন অভিযুক্তদের জমিতে পরায় খননে বাধা দেয় আবদুল্লাহ ও তার সহযোগীরা। একপর্যায়ে পিস্তল ঠেকিয়ে সোলায়মানের ওপর হামলা চালায় আবদুল্লাহ ও তার সহযোগীরা। এ সময় তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেন তারা।স্থানীয়রা সোলায়মানকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। বিকেলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।আহত সোলায়মান বলেন, সন্ত্রাসী আবদুল্লাহ ও বাদল আমাকে পিস্তল ঠেকিয়ে আমার হাতে থাকা চাবি মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। পরে ৬-৭ জনের গ্রুপ দেশীও অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। পরে স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ বিষয় অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাদের পাওয়া যায়নি।

বরগুনা সদর থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি৷ অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network