শিরোনাম
বেতাগীতে সেতু আছে, পথ নেই, ঝুঁকি নিয়ে পারাপার বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি, জিম্মি করে মালামাল লুট গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা বাকেরগঞ্জের নিমতলা–বাদলপাড়া সড়কের বেহাল দশা, সংস্কারের দাবি স্থানীয়দের বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনকে কারাদণ্ড বরিশালে সেইলর আউটলেটে মাফিয়া সেল অফার উজিরপুরে প্রাথমিক শিক্ষক সমিতির কাউন্সিল, সভাপতি মোবারক সম্পাদক খলিল বাকেরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা ভোলায় অবৈধ বালু উত্তোলন, ৬ ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৪০

বরগুনায় বিয়ে না করেও স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, আটক ২

আপডেট: April 23, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

বরগুনা প্রতিনিধি: বিয়ে না করেও স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাসের অভিযোগে গাড়িচালকসহ এক নারীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ১০ টার দিকে বরগুনা সদর উপজেলার লাকুরতলা এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়। আটক ওই গাড়ি চালকের নাম মো. জাহিদুল ইসলাম।

স্থানীয়রা জানান, বিয়ে না করেও গত ১ এপ্রিল থেকে বরগুনার লাকুরতলা এলাকায় ওই নারীকে নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে ভাড়া বাসায় বসবাস শুরু করেন জাহিদুল। পরে নানা তালবাহানায় বিয়ে না করায় ওই নারী বিষয়টি স্থানীয়দের অবগত করেন। পরে স্থানীয়রা তাদেরকে আটক করে পুলিশে খবর দেন।

বরগুনা সদর থানার ওসি কেএম তারিকুল ইসলাম বলেন, গাড়িচালক জাহিদুল বিয়ে না করেও ওই নারীকে নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে একসঙ্গে বসবাস করতেন। ওই নারীর মাধ্যমে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে তাদের আটক করে পুলিশে খবর দেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network