শিরোনাম
বেতাগীতে সেতু আছে, পথ নেই, ঝুঁকি নিয়ে পারাপার বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি, জিম্মি করে মালামাল লুট গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা বাকেরগঞ্জের নিমতলা–বাদলপাড়া সড়কের বেহাল দশা, সংস্কারের দাবি স্থানীয়দের বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনকে কারাদণ্ড বরিশালে সেইলর আউটলেটে মাফিয়া সেল অফার উজিরপুরে প্রাথমিক শিক্ষক সমিতির কাউন্সিল, সভাপতি মোবারক সম্পাদক খলিল বাকেরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা ভোলায় অবৈধ বালু উত্তোলন, ৬ ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৪০

বরগুনায় সড়কের পাশ থেকে নারীর লাশ উদ্ধার

আপডেট: April 19, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

ফাইল ছবি

বরগুনা প্রতিনিধি::বরগুনার বামনা উপজেলার খোলপটুয়াবাজার সড়কের পাশে অজ্ঞাত এক নারীর মরদেহ পাওয়া গেছে।সোমবার সকালে খোলপটুয়া বাজারের পশ্চিম পাশে সড়কের ওপর থেকে ওই মরদেহ উদ্ধার করেছে পুলিশ।স্থানীয়রা জানান, রোববার বিকালে খোলপটুয়া ব্রিজের ঢালে দোকানের সামনে ওই নারীকে দেখা গেছে।  সোমবার সকালে ওই নারীর মৃতদেহ রাস্তার পাশে দেখে পুলিশকে জানান স্থানীয়রা।

এ বিষয়ে বামনা থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, স্থানীয়রা আমাকে জানায় ওই নারী বাকপ্রতিবন্ধী ছিলেন।গত কয়েক দিন ধরে তাকে ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে।  তাকে কেউ কিছু খেতে দিলে খেত না।  তবে কি কারণে মারা গেছে সেটা বলতে পারব না। নিহতের মরদেহ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।  তদন্ত রিপোর্ট এলে মৃত্যুর কারণ পাওয়া যাবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network