বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন ঢাকায় গ্রেপ্তার

আপডেট: December 9, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ::বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন।

তিনি বলেন, ঢাকার গুলশানে বাসার সামনে থেকে আবুল হোসেন খান ও তার সঙ্গী বাকেরগঞ্জ উপজেলা বিএনপি নেতা নাসির উদ্দিনকে পুলিশ গ্রেপ্তার করেছে। আবুল হোসেন খান বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য।

তারা বলেন, বিগত গণসমাবেশের আগে যানবাহন বন্ধ করে দেওয়া হয়েছিল। সে কারণে দক্ষিণাঞ্চলের অনেক নেতা আগেই ঢাকায় এসেছেন। পুলিশ নয়াপল্টনে উদ্দেশ্যমূলক হামলা চালিয়ে পরিস্থিতি ঘোলা করে এখন আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে। পুলিশ চাইছে আমরা যেন সমাবেশ সফল করতে না পারি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network