শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আপডেট: January 22, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি:: বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টায় বিএমপি সদরদপ্তরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিএমপি কমিশনার জিহাদুল কবির।

সভার শুরুতে বিগত মাসের ( ডিসেম্বর-২০২৩) মাসের খাতওয়ারী অপরাধ বিবরণীর সাথে পূর্ববর্তী মাস এবং পূর্বের বছরের সংশ্লিস্ট মাসের খাতওয়ারী অপরাধ চিত্রের তুলনামূলক পর্যালােচনা করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্টদের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেন বিএমপি কমিশনার।

এছাড়াও প্রো-একটিভ পুলিশিংয়ের উপর গুরুত্বারোপ করে মামলা তদন্ত, ওয়ারেন্ট তামিল, রি-রোল ইস্যু, সিডিএমএস ব্যবস্থাপনা, মাদক উদ্ধার, চুরি, দস্যুতা, ইভটিজিং, জঙ্গীবাদ, সাইবার ক্রাইম, বাল্য বিবাহ, কিশোর অপরাধ, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, ট্রাফিক ব্যবস্থাপনা সহ সমসাময়িক বিভিন্ন সমস্যা এবং আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যুতে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন তিনি।

সভায় উপ-কমিশনার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, মো. আলী আশরাফ ভূঁঞা, এসএম তানভীর আরাফাত, খান মুহাম্মদ আবু নাসের, বিএম আশরাফ উল্যাহ তাহের, অতিরিক্ত উপ-কমিশনার রুনা লায়লা, সিআইডি প্রতিনিধি, শের-ই বাংলা মেডিকেল প্রতিনিধি, র‌্যাব-৮ প্রতিনিধি, পিবিআই, টুরিস্ট পুলিশ, এপিবিএন ও মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network