শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

বরিশাল মেয়র হিসেবে ফয়জুল করিমকে নাম ঘোষণার দাবিতে বিক্ষোভ

আপডেট: April 20, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল ব্যুরো:: ঢাকা ও চট্টগ্রামের দৃষ্টান্ত সামনে এনে এবার বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে বৈধ মেয়র হিসেবে ঘোষণা করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রোববার সকাল ১১টায় বরিশাল নগরীর সদর রোডে ‘সর্বস্তরের নাগরিকদের ব্যানারে’ এই কর্মসূচির আয়োজন করা হয়। খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে চরমোনাইপন্থী নেতাকর্মীরা যোগ দেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ২০২৩ সালের বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ‘হাতপাখা’ প্রতীকের প্রার্থী মুফতি ফয়জুল করিম প্রকৃত বিজয়ী হয়েছিলেন। কিন্তু ভোটগ্রহণের দিন আওয়ামী লীগ সমর্থিত সন্ত্রাসীরা তাঁর ওপর হামলা চালিয়ে রক্তাক্ত করেন এবং তৎকালীন প্রশাসনের সহায়তায় ভোটে হস্তক্ষেপ করে জোরপূর্বক নৌকার প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহকে বিজয়ী ঘোষণা করা হয়।

বক্তারা বলেন, প্রকৃত ফলাফলে মুফতি ফয়জুল করিম এগিয়ে থাকলেও তাঁকে দ্বিতীয় অবস্থানে দেখিয়ে পরাজিত ঘোষণা করা হয়। এই বিষয়ে গত বৃহস্পতিবার বরিশালের সিনিয়র জজ আদালত ও নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেছেন ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ফয়জুল করিম।

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে ফয়জুল করিমকে বরিশাল সিটি করপোরেশনের বৈধ মেয়র হিসেবে ঘোষণা দেওয়ার দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।পরে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network