আপডেট: May 24, 2025
আপডেট নিউজ: বরিশাল মহানগরীর ২৫ নম্বর ওয়ার্ড বাংলাদেশ জামায়েত ইসলামীর উদ্যোগে অগ্রসর কর্মী ও সহযোগীদের নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়।
২৩ মে ২০২৫ শুক্রবার সকাল ৬ ঘটিকায় মহানগর ২৫ নম্বর ওয়ার্ড অফিস কার্যালয় অনুষ্ঠিত হয়।
শিক্ষা বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর।
শিক্ষা বৈঠকে দারসুল কুরআন পেশ করেন তানজিমুল উম্মাহ মাদ্রাসার প্রিন্সিপাল মিজানুর রহমান।
শিক্ষা বৈঠকে বিভিন্ন বিষয় আলোচনা করেন বরিশাল সিটি দক্ষিণ থানা আমীর মোঃ তারিকুল ইসলাম। বরিশাল ২৫ নম্বর ওয়ার্ড সভাপতি মোহাম্মদ ইউনুছ আলী। এছাড়াও বিভিন্ন ইউনিট সভাপতি গন মূল্যবান বক্তব্য রাখেন।
জামায়াতে ইসলামীর সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বরিশাল মহানগরীর আমির জহির উদ্দিন মোহাম্মদ বাবোর বলেন বর্তমানে দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশের বিরুদ্ধে দেশি-বিদেশি গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। দেশের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টা চালানো হচ্ছে। এ অবস্থায় দেশের সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। জুলাই আন্দোলনের মাধ্যমে গড়ে ওঠা ঐক্য বুকে ধারণ করে মানবিক বাংলাদেশ গঠনে কার্যকর ভূমিকা পালন করতে হবে।
তিনি সংগঠনের দায়িত্বশীলদের উদ্দেশে বলেন, দেশের প্রতিটি ব্যাপারে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। সর্বাবস্থায় ধৈর্য, সহনশীলতা, মহান আল্লাহর ওপর তাওয়াক্কুল ও ইনসাফের ওপর দৃঢ় থাকার চেষ্টা করতে হবে। কোনো কথা এবং বক্তব্য-মন্তব্য করার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো উসকানি কিংবা অপ্রীতিকর ঘটনায় জড়ানো একেবারেই ঠিক হবে না। সর্বোপরি সকল শ্রেণি পেশার মানুষদের সাথে নিয়ে মানবিক বাংলাদেশ গঠনে কার্যকর ভূমিকা পালন করতে হবে। আশা করি আপনারা সকলে বিষয়টির দিকে গুরুত্বসহকারে নজর দেবেন।
পরিশেষে তিনি প্রিয় জন্মভূমি বাংলাদেশকে হেফাযত করার জন্য মহান রবের নিকট দোয়া কামনা করে বলেন, সকল চক্রান্ত-ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে হেফাযত করুন এবং বাংলাদেশকে একটি সুখী-সমৃদ্ধ স্থিতিশীল দেশ হিসেবে কবুল করুন।

