শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

বরিশালে এইচপিভি ক্যাম্পেইন শুরু

আপডেট: October 24, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ:: জরায়ুর মুখে ক্যানসার প্রতিরোধে জাতীয় এইচপিভি ক্যাম্পেইন উপলক্ষে বরিশালে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের সহযোগিতায় বরিশাল সিটি করপোরেশনের আয়োজনে নগরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত আলী।

বরিশাল বিভাগীয় কার্যালয়ের স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডলের সভাপতিত্বে উদ্বোধনীয় অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম, বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী, বিশেষজ্ঞ সংস্থার মনির, ইউনিসেফের প্রতিনিধিসহ শিক্ষক-শিক্ষার্থীরাসহ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জরায়ুর মুখে ক্যানসার একটি ভয়ংকর রোগ। নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে সরকার ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের এই টিকাদানের উদ্যোগ নিয়েছে। বেসরকারিভাবে এ টিকা গ্রহণ ব্যয় সাপেক্ষ, তাই সরকার দেশের সকল কিশোরীদের মাঝে এ টিকা গ্রহণ ও সুস্থতা নিশ্চিত করতে এই ক্যাম্পেইন শুরু করেছে।

বরিশাল সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. পল্লবী সুলতানা বলেন, বরিশাল সিটি করপোরেশনে ৩০টি ওয়ার্ডে ৫ম থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত এবং ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের জন্য ৩২০টি স্কুল, মাদ্রাসা ও ১০৩টি কমিউনিটি কেন্দ্রের মাধ্যমে ১৮ দিনে এইচপিভি টিকাদান কর্মসূচি চলবে। আর বরিশাল সিটি করপোরেশনের আওতায় ২১ হাজার ৭০৩ জন কিশোরীদের এ টিকা দেওয়া হবে।

তিনি আরও বলেন, ১৮ দিনের ক্যাম্পেইনের মধ্যে প্রথম পর্যায়ে ১০ দিন ৩২০টি স্কুল ও মাদরাসার ৫ম থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রীদের এবং বাকি ৮ দিন ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের ১০৩টি কমিনিটি কেন্দ্রের মাধ্যমে জরায়ু ক্যানসার টিকা (এইচপিভি) টিকা দেওয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network