শিরোনাম
বেতাগীতে সেতু আছে, পথ নেই, ঝুঁকি নিয়ে পারাপার বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি, জিম্মি করে মালামাল লুট গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা বাকেরগঞ্জের নিমতলা–বাদলপাড়া সড়কের বেহাল দশা, সংস্কারের দাবি স্থানীয়দের বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনকে কারাদণ্ড বরিশালে সেইলর আউটলেটে মাফিয়া সেল অফার উজিরপুরে প্রাথমিক শিক্ষক সমিতির কাউন্সিল, সভাপতি মোবারক সম্পাদক খলিল বাকেরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা ভোলায় অবৈধ বালু উত্তোলন, ৬ ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৪০

বরিশালে করোনা শনাক্ত ১১৫, মৃত্যু ২

আপডেট: April 12, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :: গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে আরও ১১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ের মধ্যে বিভাগটিতে করোনা আক্রান্ত হয়ে আরও দু’জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগটিতে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২২৫ জনে।

গত ২৪ ঘণ্টায় মৃত দু’জন হলেন ভোলা সদরের উকিলপাড়া এলাকার হুমায়ুন কবির (৫০) ও পিরোজপুরের নাজিরপুর এলাকার ধীরেন হালদার (৬০)।এছাড়া গত ২৪ ঘণ্টায় বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে তিন জন ও আইসোলেশন ওয়ার্ডে চার জনের মৃত্যু হয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলাচলের আহ্বান জানিয়ে স্বাস্থ্য অধিদফতরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ডা. বাসুদেব কুমার দাস বলেন, করোনার প্রথম ঢেউয়ে বরিশাল বিভাগে সংক্রমণের হার কম ছিল। কিন্তু দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের হার বেশি। এ অবস্থায় শুধু করোনার টিকা গ্রহণ করলেই চলবে না স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

বিভাগীয় স্বাস্থ্য দফতর বলছে, গত ২৪ ঘণ্টায় ভোলা জেলায় ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া বরিশাল জেলায় ৩১ জন, ঝালকাঠিতে ২২ জন, পটুয়াখালীতে ১৫ জন, পিরোজপুরে ১২ জন ও বরগুনায় তিন জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৩ মাসে বরিশাল বিভাগে মোট করোনা আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৬৩০ জন। এরমধ্যে সর্বোচ্চ করোনা আক্রান্ত হয়েছেন বরিশাল জেলায় পাঁচ হাজার ৭৫০ জন, এরপর পটুয়াখালীতে এক হাজার ৯২৫ জন, পিরোজপুরে এক হাজার ৩৯৪ জন, ভোলা এক হাজার ৩৮৯ জন, বরগুনায় এক হাজার ১৩১ জন এবং ঝালকাঠিতে এক হাজার ৪১ জন।

গত ২৪ ঘণ্টায় মাত্র ২৭ জন রোগী বরিশাল বিভাগে করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন। এনিয়ে বিভাগটিতে মোট সুস্থ হয়েছেন ১০ হাজার ৮৩৫ জন। অর্থাৎ আক্রান্ত শনাক্তের মধ্যে এক হাজার ৭৯৫ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে কিছু রোগী হাসপাতালে, অন্যরা নিজ বাসায় চিকিৎসাধীন।

বিভাগটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের মধ্যে সবচেয়ে বেশি মারা গেছেন বরিশাল জেলায়। এ বিভাগে করোনায় মোট মৃত ২২৫ জনের মধ্যে বরিশাল জেলায় সর্বোচ্চ ৯৫ জন, এরপর পটুয়াখালীতে ৪৬ জন, পিরোজপুরে ২৮ জন, বরগুনায় ২২ জন, ঝালকাঠিতে ২০ জন এবং ভোলায় ১৪ জন।প্রসঙ্গত, বরিশাল বিভাগের মধ্যে সর্বপ্রথম ২০২০ সালের ৯ মার্চ নারায়ণগঞ্জ ফেরত পটুয়াখালীর দশমিনা উপজেলার এক শ্রমিকের করোনা শনাক্ত হয়। সেদিন থেকে অদ্যবধি ৩৯৯ দিনের এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network