শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

বরিশালে ‘ফরচুন সুজ’-এর গুদামে আগুন

আপডেট: March 26, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতি‌বেদক:: বরিশাল নগরের কাউনিয়া বিসিক শিল্পনগরীর রপ্তানিমুখী জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘ফরচুন সুজ’-এর একটি গুদামে অগ্নিকাণ্ড হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।বরিশালের ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নেভাতে চেষ্টা করে রাত সাড়ে ১১টার দিকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

ফরচুনের কর্মকর্তা, কারখানার শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা বলেন, মঙ্গলবার রাত ১০টার দিকে কাউনিয়া এলাকার বিসিক শিল্পনগরীর ফরচুন সুজ লিমিটেডের গুদামে আগুন লাগে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের একাধিক কর্মী অসুস্থ হয়ে পড়েন।পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের সদস্যরা মিলে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
প্রত্যক্ষদর্শীরা আরো জানান, হঠাৎ করেই তারা গোডাউনে আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন, আর পুরো নিভিয়ে ফেলতে এক ঘণ্টার অধিক সময় লাগে।বাবুল নামের এক ব্যক্তি জানান, গোডাউনে প্যাকেজিং ম্যাটারিয়ালসহ বিভিন্ন ধরনের মালামাল রয়েছে। কীভাবে আগুন লেগেছে তা তিনি জানেন না, তবে শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগতে পারে অথবা কেউ লাগিয়ে দিতে পারে বলেও শঙ্কা করছেন তিনি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বরিশালের সহকারী পরিচালক হেলাল উদ্দিন খান জানান, ‘মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নগরের কাউনিয়া এলাকার একটি ওয়েস্ট ম্যাটারিয়ালসের গোডাউনে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। পরে ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে।

তবে গোডাউনটি চারদিক থেকে আটকানো ও মালামালে পরিপূর্ণ থাকায় আগুন নেভাতে শুরুতে কিছুটা বেগ পেতে হয়।পরে ধোঁয়ার কারণেও কিছুটা বেগ পেতে হয়। অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত ছাড়া তাৎক্ষণিক বলা সম্ভব নয়।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network