শিরোনাম
তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জীবননগরে গাঁজাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩

বরিশালে বঙ্গবন্ধু উদ্যানে সমাবেশের অনুমতি পেল বিএনপি

আপডেট: October 31, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ:: বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে (বেলস পার্ক মাঠ) বিভাগীয় মহাসমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি। আজ সোমবার দুপুর ৩টার দিকে এ অনুমতি দেয় জেলা প্রশাসন।তবে শর্ত জুড়ে দেওয়া হয়েছে বিএনপিকে। বঙ্গবন্ধু উদ্যানে নির্মিত মঞ্চ ব্যবহার করতে পারবে না তারা।

বিজ্ঞাপন

ওই মঞ্চের চারদিকে ২০০ ফিট জায়গা খালি রাখতে হবে। এই শর্ত মেনে নিয়ে উত্তর-দক্ষিণমুখী মঞ্চ তৈরির কাজ শুরু করেছে বিএনপি।

বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব মীর জাহিদুল কবির বলেন, ‘আমাদের একমাত্র চাওয়া ছিল বেলস পার্ক মাঠে সমাবেশ করার। জেলা প্রশাসন তাদের কর্মসূচি রয়েছে বলে দুই দিন ধরে নাটকীয়তা করেছে। শর্তসাপেক্ষে বঙ্গবন্ধু উদ্যানে সমাবেশ করার অনুমতি সোমবার দুপুর ৩টার দিকে দিয়েছে। জেলা প্রশাসনের শর্ত হলো―মাঠের নির্ধারিত মঞ্চের চারদিকে ২০০ ফিট খালি রাখতে হবে। কারণ তাদের নিজস্ব কর্মসূচি রয়েছে। আমরা এই শর্ত মেনে নিয়েছি। মঞ্চ তৈরির কাজ শুরু করে দিয়েছে। ’

বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও উন্নয়ন সোহেল মারুফ বলেন, ‘বঙ্গবন্ধু উদ্যানে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে বিএনপিকে। তবে আমাদের কর্মসূচি রয়েছে, এ কারণে বঙ্গবন্ধু উদ্যানের মঞ্চটি খালি রাখতে বলা হয়েছে। ’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network