শিরোনাম
রাঙ্গাবালীতে নলকূপ থেকে বের হচ্ছে গ্যাস, এলাকায় কৌতূহল মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা বরগুনায় নদীতে ভেসে এল ৩০ ফুট লম্বা তিমি অনিয়ম-অব্যবস্থাপনাঃ অল্পের জন্য প্রাণে রক্ষা পেল শেবাচিমের অর্ধশতাধিক শিক্ষার্থী বরিশালে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বেতাগীতে সেতু আছে, পথ নেই, ঝুঁকি নিয়ে পারাপার বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি, জিম্মি করে মালামাল লুট গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা

বরিশালে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ

আপডেট: March 15, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক :: বরিশালেও একটু একটু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দিয়েছেন জেলা প্রশাসন। আগামীকাল মঙ্গলবার (১৬ মার্চ) থেকে সচেতনতামূলক প্রচারণা চালাবে জেলা প্রশাসন। প্রয়োজনে নেয়া হবে কঠোর ব্যবস্থা।

এদিকে জনগণকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন পুলিশ কমিশনার। আর সুশীল সমাজ বলছে, সুস্থ থাকতে হলে মানতে হবে সরকারি নির্দেশনা।বরিশাল জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানিয়েছে, রোববার বরিশাল জেলায় নতুন করে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে বরিশাল নগরীতে ৬ জন এবং সদর উপজেলায় আক্রান্ত হয়েছে একজন। এর আগে ৭ মার্চ করোনা শনাক্তের সংখ্যা শূন্যের কোটায় নেমে এসেছিল।

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে সোমবার (১৫ মার্চ) ভর্তি আছে ১৫ জন রোগী। এর মধ্যে ৫ জনের করোনা পজিটিভ। সারা দেশের মতো বরিশালেও করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা বাড়ায় আগামীকাল মঙ্গলবার থেকে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করার কথা জানিয়েছেন জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার। তিনি আরো জানান, ইতিমধ্যে মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশনা দেয়া হয়েছে।

এ ব্যাপারে পুলিশ সুপার মো. শাহাবুদ্দিন খান বলেন, জনগণকে সচেতন করার জন্য আগের মতোই তারা কাজ করবেন।অন্যদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, বাঁচতে হলে সরকারি স্বাস্থ্যবিধি অনুযায়ী মানতে হবে।এদিকে বরিশালে স্বাস্থ্যবিধি খুব একটা মানা হচ্ছে না। মাস্ক ছাড়াই অনেকে রাস্তায় বের হচ্ছেন। দিচ্ছেন নানা অজুহাত।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network