বরিশালে বিএনপির কালো পতাকা মিছিল

আপডেট: August 26, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি:: কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী বরিশালে মহানগর বিএনপির আয়োজনে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে অশ্বিনী কুমার হল চত্বর সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন দলের জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদিন।

মহানগর কমিটির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে কালো পতাকা মিছিলের আগে সমাবেশে বক্তারা বলেন, এখন আমাদের আর কোনো দাবি নেই। দাবি কেবল একটাই এ সরকারের পদত্যাগ।

এরপর নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। ভোটার বিহীন স্বৈরাচারী সরকারের লুটপাটে বাজারে প্রভাব পড়ায় জনতার এখন টিকে থাকাই দায় হয়েছে। তাই এ সরকার যত দ্রুতই বিদায় নেবে ততই দেশের জন্য মঙ্গল।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network