শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

বরিশালে বিএনপির ১৪ নেতাকর্মী কারাগারে

আপডেট: March 19, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি:: বরিশালে পুলিশের ওপর হামলার অভিযোগে করা মামলায় বিএনপির ১৪ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।সোমবার বিএনপির নেতাকর্মীরা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফ উদ্দিনের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক আবেদন না-মঞ্জুর করে কারাগারে পাঠান।কারাগারে যাওয়া বিএনপির নেতাকর্মীরা হলেন- সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল হক সাবু, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম ইমরান, কৃষক দলের মহসিন আলম, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা প্রমুখ।

কোতোয়ালি মডেল থানার এসআই এনামুল হক জানান, গত ৩ মার্চ সরকারি আদেশ অমান্য করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের লক্ষ্যে রাস্তা অবরোধ করে রাষ্ট্রবিরোধী স্লোগান দেন আসামিরা। পুলিশ প্রতিরোধ করতে গেলে তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও ধাক্কা দিয়ে আহত করা হয়। এ অভিযোগে কোতোয়ালি মডেল থানায় ঐদিন মামলা করা হয়।

মামলার বাদী ছিলেন থানার এসআই আব্দুল মান্নান। ঐ মামলার আসামি হিসেবে উচ্চাদালত থেকে জামিনে ছিলেন আসামিরা। জামিনের মেয়াদ শেষে আদালতে হাজির হন আসামিরা। আদালত জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন না-মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network