শিরোনাম
দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: ডা. জুবাইদা রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে বরিশাল বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত পিরোজপুরে ইয়াবা-ক্রিস্টাল মেথ আইসসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ২ চাচাতো বোনের মৃত্যু স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই : মীর শাহে আলম উজিরপুরে প্রায় ১০ কোটি টাকায় দৃষ্টিনন্দন সেতু, দেখতে প্রতিদিনই ভিড় আমতলীতে গাঁজা ও ইয়াবাসহ মা ছেলে গ্রেফতার! সুমন হত্যাকারীদের কাউকেই ছাড় দেয়া হবেনা, বিচার নিশ্চিত করা হবে: কামরুল হাসান রুবেল এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না: আহমেদ আবু জাফর

বরিশালে বিপুল পরিমাণ নকল ওষুধ ও হ্যান্ড স্যানিটাইজার জব্দ

আপডেট: June 30, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল নগরীতে অভিযান চালিয়ে প্রায় দুই লাখ টাকার নকল ওষুধ ও হ্যান্ড স্যানিটাইজার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় চার ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১টার দিকে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান। তাকে সহায়তা করেন ওষুধ প্রশাসন ও র্যাব-৮-এর সদস্যরা।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান বলেন, নকল ওষুধ ও হ্যান্ড স্যানিটাইজার বিক্রি করা হচ্ছে- এমন সংবাদ পেয়ে কাঠপট্টি ও চকবাজার এলাকার বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালানো হয়। এ সময় কাঠপট্টি এলাকার চার ফার্মেসি থেকে প্রায় দুই লাখ টাকার নকল, মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং হ্যান্ড স্যানিটাইজার জব্দ করা হয়। নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত এবং বিক্রির দায়ে কাঠপট্টি এলাকার নুর মেডিকেল হলকে ২০ হাজার টাকা, মীম মেডিকেল কর্নারকে পাঁচ হাজার টাকা, স্বপ্নীল মেডিকেল হলকে পাঁচ হাজার টাকা ও আরমান মেডিকেল হলকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা বিপুল পরিমাণ নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং হ্যান্ড স্যানিটাইজার ধ্বংস করা হয়।ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান আরও বলেন, বরিশালে নকল ও অনুমোদনহীন ওষুধের বিস্তার রোধে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের নির্দেশে এর আগেও দুটি অভিযান পরিচালনা করা হয়। এ পর্যন্ত প্রায় ১০ কোটি টাকার নকল ওষুধ জব্দ করে ধ্বংস করা হয়েছে। কারাদণ্ড দেয়া হয়েছে চারজনকে। সিলগালা করা হয়েছে কারখানা। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network