শিরোনাম
জীবননগর থানা ও প্রেসক্লাবের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ ১-১ গোলে ড্র আপনাদের কলমের খোঁচায় যেন কারও ক্যারিয়ার-মানসম্মান নষ্ট না হয়: তথ্যমন্ত্রী তিন বছরে ৪০০-এর বেশি পোশাক কারখানা বন্ধ হয়েছে: সংসদে বাণিজ্যমন্ত্রী বরিশালে মাদকবিরোধী অভিযানে আটক ১৭ নেপালে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১২৫২,অভিযান অব্যাহত পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন তারেক রহমান: তথ্যমন্ত্রী দেশকে অস্থিতিশীল করতে গুজব রটানো হচ্ছে, সবাইকে সতর্ক থাকতে হবে : প্রধানমন্ত্রী আবদুল্লাহ পুর ইউনিয়নে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া

বরিশালে বিভিন্ন দাবিতে শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত

আপডেট: December 11, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

 নিজস্ব প্রতিবেদক:

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষিতে ৫০ ভাগ মহার্ঘ্য ভাতা, পরিবহনে ছাত্র-শিক্ষকদের অর্ধেক ভাড়া এবং নন এমপিও শিক্ষকদের এমপিওভূক্ত করাসহ বিভিন্ন দাবিতে বরিশালে মানববন্ধন করেছে বাংলাদেশ শিক্ষক কর্মচারী সমিতি ফেডারেশন। শনিবার বেলা ১২টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের বিভাগীয় সমন্বয়কারী অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন অধ্যক্ষ প্রণব বেপারী, অধ্যক্ষ হানিফ হোসেন তালুকদার, রেজাউল করিম, শফিউল আজম এবং অধ্যক্ষ আমিনুর রহমান খোকন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষিতে ৫০ ভাগ মহার্ঘ্য ভাতা, পরিবহনে ছাত্র-শিক্ষকদের অর্ধেক ভাড়া, নন এমপিও শিক্ষকদের এমপিওভুক্ত করা, সিনিয়র প্রভাষক পদের নাম পরিবর্তন করে সহকারী অধ্যাপক করা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, চিকিৎসা ভাতা ও বাড়ি ভাড়া প্রদানসহ শিক্ষা জাতীয়করণের দাবি জানান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network