শিরোনাম
তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জীবননগরে গাঁজাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩

বরিশালে ভাড়া বাসায় অস্ত্র-গাঁজাসহ বাবা-ছেলে আটক

আপডেট: May 1, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি:: বরিশাল নগরের মীরা বাড়ির পুল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও গাঁজাসহ বাবা-ছেলেকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলামের নেতৃত্বে এসআই রিয়াজুল, মেহেদী হাসান ও অলিপসহ সঙ্গীয় টিম এ অভিযান পরিচালনা করে।

অভিযানে নগরের ১৪ নম্বর ওয়ার্ডস্থ মিরাবাড়ি পোল সংলগ্ন এলাকার ভাড়া বাসা থেকে ঝালকাঠির নলছিটি থানাধীন সূর্যপাশা ইউনিয়নের মো. শাহজাহান সরদার ও তার ছেলে ইমরান সরদারকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন সাইজের ৬টি ছোরা, ১টি দা ও ৫টি চাপাতিসহ বেশকিছু গাঁজা, টাকা ও পরিমাপক যন্ত্র উদ্ধার করা হয়।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি নুরুল ইসলাম।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network