বরিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

আপডেট: March 16, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি:: বাজার নজরদারি কর্মসূচির অংশ হিসেবে বরিশাল নগরীর বাজার রোডে অভিযান চালায় জেলা প্রশাসনের মোবাইল কোর্ট। অভিযানের বিষয়টি টের পেয়েই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে সটকে পড়ে দোকানি ও কর্মচারীরা।

শনিবার বেলা ১২টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক অভিযান চালাতে গেলে এই ঘটনা ঘটে। তবে এর আগে বেশ কিছু দোকানে অভিযান চালানো হয়।

মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাবেদ হোসেন চৌধুরী জানান, দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা, ভাউচার না থাকা এবং নির্ধারিত মূল্যের বেশি মূল্যে পণ্য বিক্রয়ের অপরাধে একটি মামলায় আনন্দ মুদি ঘরের স্বত্বাধিকারীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেসার্স প্রগতি ট্রেডার্স নামের একটি চালের আড়তের আমদানিকৃত চালের মূল্য যাচাইয়ের জন্য চালান সরবরাহ করা হয়। পাশাপাশি সরকার কর্তৃক নির্ধারণ করে দেওয়া পণ্যসামগ্রী, নির্ধারিত মূল্যেই বিক্রয়ের বিষয়ে বিক্রেতাদের সতর্ক করা হয়।
তিনি জানান, অভিযান টের পেয়ে অনেক ব্যবসায়ী দোকান বন্ধ করে সটকে পড়েছে। নিয়মানুযায়ী ব্যবসা করলে কাউকে তো জরিমানা করা হয় না। তারপরও অভিযানের বিষয়টি টের পেয়ে অনেকেই প্রতিষ্ঠান বন্ধ করে দেন। এগুলোর তালিকা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে এবং ভবিষ্যতে প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network