শিরোনাম
তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জীবননগরে গাঁজাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩

বরিশালে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, ওষুধ ব্যবসায়ীকে গণধোলাই

আপডেট: April 29, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল: ফেসবুকে মহানবী হযরত মোহাম্মাদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় মো. রেজাউল করিম আকন্দ নামের এক ওষুধ ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।  গতকাল বুধবার দিবাগত রাতে স্থানীয় জনতা তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা মো. মিরাজ হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

মামলায় রেজাউল করিম আকন্দ ছাড়াও আরও পাঁচ-ছয়জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এর আগে বরিশালের বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের চরআলগী এলাকার রহিমগঞ্জ বাজারে জনতার হাতে আটক হয় রেজাউল করিম (৪৭)। তিনি গৌরনদী উপজেলার দক্ষিণ পালরদী গ্রামের বাসিন্দা।

বর্তমানে তিনি বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের রহিমগঞ্জ এলাকায় বসবাস করেন এবং রহিমগঞ্জ বাজারে তার ‘ফ্যামিলি ওয়ার্ল্ড ফার্মেসী’ নামের একটি ওষুধের দোকান রয়েছে। পুলিশ তাকে ওই ফার্মেসি থেকেই গ্রেপ্তার করেছে।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান মামলার বরাত দিয়ে বলেন, বুধবার সকাল ৮টার দিকে রেজাউল করিম আকন্দ তার নিজ ফেসবুক আইডি থেকে মহানবী (সা.)-কে উদ্দেশ্যে করে অশালীন এবং মানহানিকর লেখা ও ছবি পোস্ট করেন।

ওসি বলেন, নিজের ফেসবুক আইডি থেকে মহানবীকে নিয়ে মানহানীকর এমন পোস্ট করার পর পরই স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এমনকি এ নিয়ে তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিষয়টি বুঝতে পেরে অভিযুক্ত রেজাউল করিম ফেজবুক আইডি থেকে ওই পোস্ট ডিলেট করেন। কিন্তু স্থানীয়রা ওই পোস্টটি মোবাইলে স্কিনশর্ট দিয়ে রাখেন এবং রাতেই রেজাউলকে তার ব্যবসা প্রতিষ্ঠানে অবরুদ্ধ করে মারধর করেন।

ওসি মিজানুর রহমান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। পরে অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। রাতেই এই ঘটনায় ইউনিয়নের আলগীর চর গ্রামের মো. নুরুল হক চৌকিদারের ছেলে মো. মিরাজুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network