শিরোনাম
রাঙ্গাবালীতে নলকূপ থেকে বের হচ্ছে গ্যাস, এলাকায় কৌতূহল মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা বরগুনায় নদীতে ভেসে এল ৩০ ফুট লম্বা তিমি অনিয়ম-অব্যবস্থাপনাঃ অল্পের জন্য প্রাণে রক্ষা পেল শেবাচিমের অর্ধশতাধিক শিক্ষার্থী বরিশালে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বেতাগীতে সেতু আছে, পথ নেই, ঝুঁকি নিয়ে পারাপার বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি, জিম্মি করে মালামাল লুট গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা

বরিশালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিতর্কিত পরিদর্শক মালেক ক্লোজড

আপডেট: March 11, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক :: আটকের পর হাতে ইয়াবা দিয়ে মারুফ সিকদার (২০) নামের এক যুবককে নির্যাতনের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল মালেক তালুকদারকে বরিশাল থেকে ক্লোজড করা হয়েছে। বুধবার (১০ মার্চ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ আহসানুল জব্বারের পক্ষে উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মামুন স্বাক্ষরিত এক আদেশে তাকে বরিশাল থেকে সরিয়ে ঢাকার প্রধান কার্যালয় সংযুক্ত করা হয়। বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে এ-সংক্রান্ত আদেশটি মাদক অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

আদেশে বলা হয়েছে, আগামী ১৪ মার্চের মধ্যে ঢাকা প্রধান কার্যালয়ের উপ-পরিচালকের (প্রশাসন) কাছে তাকে রিপোর্ট করতে হবে। বরিশালে তার স্থলে পরিদর্শক মো. মোস্তফা জামান কাজ করবেন।

এ ব্যাপারে জানতে চাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালকের স্টাফ অফিসার ও সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, ‘এক যুবককে নির্যাতনের বিষয়টি বিভিন্ন মাধ্যমে জানতে পেরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ আহসানুল জব্বার তাৎক্ষণিকভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বরিশালের বিভাগীয় প্রধান অতিরিক্ত পরিচালক পরিতোষ কুমার কুন্ডুর কাছে প্রতিবেদন চান। ওই প্রতিবেদনের ভিত্তিতে চাকরি শৃঙ্খলাবিধি ভঙ্গের অভিযোগে পরিদর্শক আব্দুল মালেক তালুকদারকে বরিশাল থেকে প্রত্যাহার করা হয়েছে।

সম্প্রতি ওই যুবককে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল মালেক তালুকদারের অফিস কক্ষে হ্যান্ডকাফ পরিহিত এক যুবকের হাতে পাঁচ পিস ইয়াবা দিয়ে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হচ্ছে। মাদকের কথা স্বীকার না করায় তাকে লাঠি দিয়ে মারধর করেন পরিদর্শক মালেক। এসময় নির্যাতিত যুবক পানি পান করতে চাইলেও পানি না দিয়ে তাকে অশ্রাব্য ভাষায় গালাগাল করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network