শিরোনাম
নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব বরগুনা পুলিশ লাইনের সামনে বিআরটিসি বাসে আগুন নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, গ্রেপ্তার ৭

বরিশালে যাত্রীবাহী বাসে তল্লাশি, গাঁজাসহ গ্রেফতার ২

আপডেট: January 3, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি::

বরিশালে যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে গাঁজাসহ দুই কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।মঙ্গলবার (৩ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরিশালের উজিরপুর উপজেলার উজিরপুরের ইচলাদি বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে অভিযান চালানো হয়।ওই সময় ঢাকা থেকে বরিশালগামী সাকুরা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে দুই কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের বাসিন্দা মো. দুলাল সিকদার (৬৫) ও বরিশাল নগরের ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর এলাকার বাসিন্দা আজিজ বেপারী (৬৬)।গ্রেফতার মাদক কারবারিদের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান জানান, মাদক নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত মামলায় তাদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বিচারক তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network