বরিশালে যুবদল নেতা সুরুজ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
আপডেট: March 9, 2025
ফেইসবুক শেয়ার করুন
বরিশালে যুবদল নেতা সুরুজ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
আপডেট:
Photo Card
Preview
বরিশালে যুবদল নেতা সুরুজ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক:: বরিশালে যুবদল নেতা সুরুজ গাজী হত্যা মামলার প্রধান আসামি শাহীন সরদারকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (৯ মার্চ) রাত ১১টার দিকে ঢাকার মাদারটেক কাঁচা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শাহীন হাওলাদার ৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক।রোববার (৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে র্যাব-৮ এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ। তিনি জানান, গত ২ মার্চ আধিপত্য বিস্তারের জের ধরে নগরীর কাউনিয়া পিছনের স্কুল এলাকায় ৩ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক সুরুজ গাজীকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন। এ সময় নয়ন নামের আরও একজন আহত হন। তাদের উদ্ধার করে...
নিজস্ব প্রতিবেদক:: বরিশালে যুবদল নেতা সুরুজ গাজী হত্যা মামলার প্রধান আসামি শাহীন সরদারকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (৯ মার্চ) রাত ১১টার দিকে ঢাকার মাদারটেক কাঁচা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শাহীন হাওলাদার ৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক।রোববার (৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে র্যাব-৮ এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ।
তিনি জানান, গত ২ মার্চ আধিপত্য বিস্তারের জের ধরে নগরীর কাউনিয়া পিছনের স্কুল এলাকায় ৩ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক সুরুজ গাজীকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন। এ সময় নয়ন নামের আরও একজন আহত হন। তাদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে শাহিন গাজীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনায় নিহতের ভাই পরবর্তীতে কাউনিয়া থানায় মামলা করেন।