শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

বরিশালে যুবলীগ নেতাসহ ৫ ডাকাত আটক

আপডেট: March 10, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি :: ভেকুবোঝাই পন্টুন ডাকাতির চেষ্টাকালে বরিশালের মুলাদীর জয়ন্তী নদী থেকে পাঁচ ডাকাতকে আটকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। আটকদের মধ্যে একজন বরিশাল নগরে ওয়ার্ড যুবলীগ নেতা রয়েছেন।

আটকদের কাছ থেকে একটি ভেকু ও পন্টুন, একটি শর্টগান, একটি চায়নিজ রাইফেল, কাতুর্জ ১৭টি, রাইফেলের গুলি পাঁচটি, রিভলবারের গুলি ১৬টি, ম্যাগাজিন দুইটি, গজারি কাঠের লাঠি তিনটি, একটি হকিস্টিক, রামদা দুইটি ও ছুরি দুইটি উদ্ধার করা হয়েছে।
সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বরিশালের নাজিরপুর নৌ-পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম।

এর আগে সকালে মুলাদীর চরকালেখান ইউনিয়নের বানীমর্দন এলাকা থেকে ওই ৫ ডাকাতকে আটক করা হয়। আটককৃতরা হলেন, বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ২৯ নম্বর ওয়ার্ডের কাশিপুরের বাসিন্দা আজাহার মুন্সির ছেলে ও ওয়ার্ড যুবলীগ নেতা মহিউদ্দীন ওরফে রাইফেল মহিউদ্দীন (৩৮), নগরীর ১০ নম্বর ওয়ার্ডের বাবুল হাওলাদারের ছেলে হাবিব (২৩), বরিশালের গৌরনদীর সরিকল ইউনিয়নের ইদ্রিস ফকির (৫৫), বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গির নগর ইউনিয়নের চরফতেহপুর গ্রামের মৃত মালেক আকনের ছেলে ফিরোজ আকন (৪২) এবং আগরপুর ইউনিয়নের নতুন চরজাহাপুর গ্রামের ফরিদ বেপারীর ছেলে সায়েম বেপারী (২২)। এর মধ্যে মহিউদ্দিনের বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অপরাধে অন্তত এক ডজন মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মুলাদীর নৌ-পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, ৮ মার্চ বিকেলে অস্ত্রের মুখে জিম্মি করে বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের চেয়ারম্যান নূরে আলমের ইটভাটা থেকে পন্টুন ও ভেকু ডাকাতি হয়। ওই ভেকু ও পন্টুন জয়ন্তী নদীর মাদারীপুরের কালিকিনি উপজেলার নুর মোহাম্মদ মোল্লার ইটভাটায় এলাকায় নিয়ে রাখে। পরে ডাকাতি করা ভেকু ও পন্টুনসহ দুটি ট্রলারযোগে ২০-২২ ডাকাত বাবুগঞ্জের দিকে পালাচ্ছিল। এ সময় স্থানীয়রা ধাওয়া দিয়ে পাঁচজনকে আটক করেছে।

এ বিষয়ে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, সকালে নৌ-পুলিশ ও থানা পুলিশের সদস্যরা ওই ৫ ডাকাতকে কিছু অস্ত্রসহ আটক করে। পরে তাদের দেওয়া তথ্যানুযায়ী গোটা দিন চরকালেখান এলাকায় পুলিশ তল্লাশি চালিয়ে আরও কিছু অস্ত্র উদ্ধার করে। এর মধ্যে দুটি দেশীয় পিস্তল, ম্যাগাজিন, ৩৭ রাউন্ড গুলি ও বেশ কিছু রামদা, চাপাতি, ড্যাগার রয়েছে।এ ঘটনায় পুলিশ ও ভেকু মালিক বাদী হয়ে মামলা করার প্রস্তুতি চলছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network