শিরোনাম
তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জীবননগরে গাঁজাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩

বরিশালে শোক দিবস উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ

আপডেট: August 15, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক::

জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশালে পৃথক আলোচনা সভা, দোয়া-মোনাজাত এবং অসহায়-দুস্থদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়েছে। সোমবার বাদ জোহর নগরীর বটতলা নবআদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে মহানগর আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ।

মহানগর আওয়ামী লীগ সভাপতি একেএম জাহাঙ্গীরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি চিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস। বক্তব্য রাখেন অন্যান্য নেতারা।
সভার শেষ পর্যায়ে জাতীর জনকসহ ১৫ আগস্টে নিহতদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে সেখানে উপস্থিত কয়েক হাজার অসহায়-দুস্থ মানুষের মাঝে উন্নত মানের খাবার প্যাকেট বিতরন করা হয়।

এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে বাদ জোহর নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের এমএ গফুর সড়কে মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুনের বাড়িতে এক আলোচনা সভা ও দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়। জেলা আওয়ামী লীগ সহসভাপতি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক এমপি’র পক্ষে মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন এই অনুষ্ঠানের আয়োজন করেন। সভার শেষ পর্যায়ে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত কয়েকশ’ অসহায়-দুঃস্থের মাঝে খাবার বিতরণ করেন যুবলীগ নেতা খান মামুন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network