শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

বরিশালে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০০

আপডেট: April 9, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: হামের উপসর্গ নিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দুই শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়েছে বলে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল জানিয়েছেন।

এ নিয়ে হামের উপসর্গ নিয়ে বরিশাল বিভাগে ১২ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে আরও ১০০ জন ভর্তি হয়েছে।

মারা যাওয়া দুই শিশু হলো- বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের পান্না খানের ৫ মাস বয়সী ছেলে ইমাম এবং বরগুনার আমতলী উপজেলার বাসিন্দা আবু বক্করের ছেলে ৯ মাস বয়সী আবু সালেহ। হামের উপসর্গ নিয়ে ইমাম গত ৬ এপ্রিল এবং আবু সালেহ ৭ এপ্রিল হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার তাদের মৃত্যু হয়েছে।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ছিলো ১০০ জন। এর মধ্যে ৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় হাসপাতাল ছেড়েছে ৬২ জন রোগী। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১৯৬ জন। গত পহেলা জানুয়ারি থেকে বৃহস্পতিবার পর্যন্ত বরিশাল বিভাগে হামের উপসর্গ থাকা এক হাজার ৮০ জন রোগী পাওয়া যায়। এরমধ্যে বিভিন্ন হাসপাতালে ৮২৭ জন রোগী চিকিৎসা নিতে ভর্তি হয়। তাদের মধ্যে ৫২ জন রোগীর হাম শনাক্ত হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network