শিরোনাম
রাঙ্গাবালীতে নলকূপ থেকে বের হচ্ছে গ্যাস, এলাকায় কৌতূহল মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা বরগুনায় নদীতে ভেসে এল ৩০ ফুট লম্বা তিমি অনিয়ম-অব্যবস্থাপনাঃ অল্পের জন্য প্রাণে রক্ষা পেল শেবাচিমের অর্ধশতাধিক শিক্ষার্থী বরিশালে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বেতাগীতে সেতু আছে, পথ নেই, ঝুঁকি নিয়ে পারাপার বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি, জিম্মি করে মালামাল লুট গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা

বরিশালে ৩০৪ মণ জাটকা উদ্ধার, চারজন আটক, দুস্থদের মাঝে বিতরণ

আপডেট: March 14, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি: বরিশালে পাচারের সময় ৩০৪ মণ (১২ হাজার ১৬০ কেজি) জাটকা উদ্ধার করেছে মৎস্য অধিদফতর। এ সময় একটি বাস ও পিকআপসহ পাচারের সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়েছে।
শনিবার রাতে নগরী রূপাতলী এলাকার শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে এ অভিযান চালানো হয়।

বরিশাল সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্যামত জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে অভিযান চালানো হয়। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান, নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সোলাইমান হোসেনের উপস্থিতিতে বেশকিছু যানবাহনে তল্লাশি চালিয়ে ১২ হাজার ১৬০ কেজি জাটকা উদ্ধারসহ চারজনকে করা হয়। পরে জাটকাসহ তাদের জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারুফ দস্তগীর জানান, উদ্ধারকৃত জাটকাগুলো বিভিন্ন এতিমখানা, মাদরাসা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। এছাড়া আটককৃত চারজনকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network