শিরোনাম
উজিরপুরে ১৪ কোটি টাকার সড়কের নির্মাণকাজ উদ্বোধন করলেন এমপি সান্টু গারুড়িয়াকে ‘মডেল’ ইউনিয়ন হিসেবে গড়ার অঙ্গীকার আলহাজ্ব এম. সাখাওয়াত হোসেন খান পলাশের দর্শনায় অনলাইন জুয়ার দুই এজেন্ট আটক জেলেদের জালে আড়াই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ১২ হাজার টাকায় দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: ডা. জুবাইদা রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে বরিশাল বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত পিরোজপুরে ইয়াবা-ক্রিস্টাল মেথ আইসসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ২ চাচাতো বোনের মৃত্যু স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই : মীর শাহে আলম

বরিশালের অর্ধশত গ্রামে ঈদ উদযাপন

আপডেট: May 24, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল বিভাগের চার জেলার প্রায় অর্ধশত গ্রামে আজ (রবিবার) ঈদ উদযাপিত হচ্ছে। এরা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদসহ যাবতীয় ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছেন দীর্ঘদিন থেকে।এই রীতির অনুসারী মুসল্লীরা জানান, করোনার কারণে স্বাস্থ্যবিধি অনুসরণ করেই এবার ঈদের জামাতের আয়োজন করেছেন।

জানা যায়, বরিশালের বাবুগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নের ২০টি গ্রামে, পটুয়াখালীর ২২ গ্রামে, বরগুনা জেলার আমতলী, পাথরঘাটা, বরগুনা সদর, বেতাগী উপজেলার প্রায় ৫ হাজার মানুষ এবং দ্বীপ জেলা ভোলার পাঁচ উপজেলার ১০টি গ্রামের প্রায় ৫ হাজার পরিবার আজ ঈদ উদযাপন করছেন। বরিশালের বাবুগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নের ২০টি গ্রামের দুই হাজার মানুষ চট্টগ্রামের চন্দ্রনাইশ শাহসুফি দরবার শরিফ ও সাতকানিয়া মির্জাখালী দরবার শরিফের অনুসারী। একইভাবে বরিশালের হিজলা, মেহেন্দিগঞ্জ, মুলাদীসহ বেশ কয়েকটি উপজেলার কয়েক হাজার মানুষ বাংলাদেশের চেয়ে একদিন আগে রোজা পালন করেন এবং একদিন আগেই ঈদ পালন করেন।পটুয়াখালীর ২২টি গ্রামের মধ্যে রয়েছে, গলাচিপার সেনের হাওলা, পশুরী বুনিয়া, নিজ হাওলা, কানকুনি পাড়া, বাউফলের রাজনগর, বগা, তাঁতেরকাঠি, মদনপুরা, ধাউরাভাঙ্গা, সুরদি চন্দ্রপাড়া, কনকদিয়া, দিপাশা, শাপলা খালী, আমিরাবাদ, কলাপাড়ার দণি দেবপুর।

এছাড়া বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের তাঁজকাঠী এলাকার দুটি মসজিদে অনুষ্ঠিত হবে এই রীতির অনুসারীদের ঈদের জামাত। ওই এলাকার জাহ্গিরিয়া শাহসুফি মমতাজিয়া জামে মসজিদে সকাল ৯টায় ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। এই মসজিদ পরিচালনা কমিটির সভাপতি বলেন, ঈদ জামাতসহ অন্যান্য ধর্মীয় রীতি পালনের প্রস্তুতি নিয়েছেন তারা। তবে করোনার কারণে এবার ঈদের আনন্দ নেই মানুষের মনে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network