বাউফলে আ‍‍`লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, গ্রেফতার ৪

আপডেট: June 25, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর বাউফলে আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে গ্রেফতার হয়েছেন ছাত্রলীগ ও যুবলীগের তিন নেতা। সামাজিক যোগাযোগমাধ্যমে কেক কাটার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

জানা গেছে, সোমবার (২৩ জুন) গভীর রাতে উপজেলার বগা ইউনিয়নের রাজনগর গ্রামে দলীয়ভাবে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন স্থানীয় নেতাকর্মীরা। ওই ভিডিও ভাইরাল হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে।

পরে মঙ্গলবার দিবাগত রাত ২টা থেকে ৩টার মধ্যে বাউফল থানার অফিসার ইনচার্জ আখতারুজ্জামান সরকারের নেতৃত্বে একাধিক স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় বগা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রায়হান হাওলাদার, যুবলীগ দপ্তর সম্পাদক জাহিদ খান এবং ডা. ইয়াকুব শরীফ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাসনিম আহমেদকে।

এছাড়া, পৃথক এক অভিযানে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের বাড়িতে ডাকাতির অভিযোগে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে।

বাউফল থানার ওসি আখতারুজ্জামান সরকার জানান, গ্রেফতার তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে এবং সকলকেই আদালতে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network