শিরোনাম
তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জীবননগরে গাঁজাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩

বাউফলে ধসে গেলো সেতুর সংযোগ সড়ক

আপডেট: November 18, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

বাউফল প্রতিনিধি::পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ মাধবপুর গ্রামের কমল ডাক্তার বাড়ি সংলগ্ন খালের ওপর নবনির্মিত একটি সেতুর অ্যাপ্রোচ সড়ক ধসে পড়েছে। নির্মাণের পরেরই দিনই সড়কটি ধসে পড়ায় ওই গ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২১-২০২২ অর্থ বছরে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় ৭০ লাখ টাকা ব্যয়ে ওই খালের ওপর সেতু নির্মাণের উদ্যোগ নেয়। সম্প্রতি ওই সেতুর মূল অবকাঠামো নির্মার্ণের পর দুই পাশে অ্যাপ্রোচ সড়ক নির্মাণ করা হয়। ঠিকাদার কাজ শেষে সাইট এলাকা ত্যাগ করার কয়েক ঘণ্টার মধ্যেই অ্যাপ্রোচ সড়ক ধসে পড়ে।

দক্ষিণ মাধবপুর গ্রামের মামুন, সোহেল ও তারেকসহ একাধিক যুবক জানায়, সেতুটি নির্মাণের সময় নিম্মমানের উপকরণ ব্যবহার করা হয়েছে। এছাড়া অ্যাপ্রোচ সড়কের দুই পাশে পর্যাপ্ত মাটি না দিয়ে বালু ভরাট করায় নির্মাণের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ধসে পড়ে। বর্তমানে ওই গ্রামের সঙ্গে উপজেলা সদরের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। প্রকল্পটির ঠিকাদার বেল্লাল হোসেন বলেন, সিডিউল অনুযায়ী কাজ করা হয়েছে। নির্মাণকাজে কোনো অনিয়ম হয়নি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব বিশ্বাস বলেন, অ্যাপ্রোচ সড়ক পরিদর্শনের পর ব্যবস্থা নেওয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network