শিরোনাম
উজিরপুরে প্রায় ১০ কোটি টাকায় দৃষ্টিনন্দন সেতু, দেখতে প্রতিদিনই ভিড় আমতলীতে গাঁজা ও ইয়াবাসহ মা ছেলে গ্রেফতার! সুমন হত্যাকারীদের কাউকেই ছাড় দেয়া হবেনা, বিচার নিশ্চিত করা হবে: কামরুল হাসান রুবেল এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না: আহমেদ আবু জাফর বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী মৃত্যুর আগে যা লিখেছিলেন সাংবাদিক পুলক চ্যাটার্জি চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি নূরুল ইসলাম নয়ন সাংবাদিক চাষী রমজানের রোগমুক্তি কামনায় জীবননগর প্রেসক্লাবে দোয়া মাহফিল

বাকেরগঞ্জে অর্ধশতাধিক মেহগনি চারা গাছ কর্তন, গাছের সাথে এ কেমন শত্রুতা?

আপডেট: July 19, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

বাকেরগঞ্জ প্রতিনিধিঃ পাদ্রীশিবপুর ইউনিয়নের শাকবুনিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধে হামলা চালিয়ে অর্ধশতাধিক চারাগাছ কর্তন করে প্রতিপক্ষের দুষ্কৃতিকারীরা। ১৩ জুলাই দুপুরে দিকে এই হামলার ঘটনা ঘটে।

এ ব্যাপারে ওই দিনই মোঃ ওয়াজেদ আলী মুসুল্লি বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। মৃত আমজেদ আলীর ছেলে মোঃ সানু মুসুল্লি মোঃ লাল মিয়া মুসুল্লি এবং মোঃ সানু মুসুল্লির ছেলে মোঃ মনির মুসুল্লি ও মোঃ সুমন মুসুল্লি’কে বিবাদী করে এ অভিযোগ করেন। অভিযোগ সুত্র জানায় মোঃ ওয়াজেদ আলী মুসুল্লি ওয়ারিশ ও দলিল মূলে শাকবুনিয়া মৌজার ৫৪৭, ৫৪৭, ৫৪৯ ও ৫৫০ নং দাগের ৩১ শতক জমি দীর্ঘ বছর যাবত ভোগদখল করে আসছে। এনিয়ে প্রতিপক্ষরা বিরোধ করলে স্থানীয়ভাবে শালিস বৈঠকের মাধ্যমে জমি বন্টন করে রোয়েদাদ প্রধান ও সীমানা নির্ধারণ করেন। বিবাদীরা শালিস মিমাংসা অমান্য করে পূর্বের ন্যায় বিরোধ শুরু করে। ১৩ জুলাই ওয়াজেদ আলী মুসুল্লি’র ছেলে তাদের জমিতে গাছের চারা রোপণ করতে গেলে তাকে মারধর করে এবং অর্ধশতাধিক চারাগাছ কর্তন করে।

স্থানীয়রা জানান, সানু মুসুল্লি গং রা অন্যায়ভাবে অত্যাচার করে জমি দখল করার জন্য। বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। দুষ্কৃতিকারীদের অত্যাচার থেকে রক্ষা পেতে প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী পরিবার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network