শিরোনাম

বাকেরগঞ্জে আনসার সদস্যের উপর হামলা

আপডেট: November 19, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

বাকেরগঞ্জ প্রতিনিধি::বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা আনসার সদস্য সেলিম খানের উপর হামলা হয়েছে।১৮ নভেম্বর রাত ৮ টায় পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাঠের পোল নামক স্থানে ইউসুফ খান এর দোকানের সামনে আনসার সদস্য সেলিম খানের উপর প্রতিবেশি আলতাফ ও তার পুত্র জসিম, সুমন, রানা এলোপাথাড়ি হামলা চালায়। হামলায় আনসার সদস্য সেলিমের মাথায় গুরুতর জখম হলে মাটিতে লুটে পরেন।

স্থানীয় লোকজন আহত আনসার সদস্য সেলিমকে রক্তাক্ত অবস্থায় উদ্বার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠায়। স্থানিয়দের মতে জমি জমার বিরোধে এই হামলার ঘটনা ঘটেছে।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন জানান, ঘটনাস্থানে পুলিশ পাঠানো হয়েছে। হামলার সত্যতা পাওয়া গেছে। তবে এখন পর্যন্তু থানায় লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে ঘটনা তদন্ত করে আসামিদের গ্রেফতার করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network