বাকেরগঞ্জে পিকআপের ধাক্কায় অটোরিকশাচালক সাইদুল নিহত
আপডেট: January 23, 2021
ফেইসবুক শেয়ার করুন
বাকেরগঞ্জে পিকআপের ধাক্কায় অটোরিকশাচালক সাইদুল নিহত
আপডেট:
Photo Card
Preview
বাকেরগঞ্জে পিকআপের ধাক্কায় অটোরিকশাচালক সাইদুল নিহত
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ইটবোঝাই পিকআপের ধাক্কায় অটোরিকশাচালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন দুজন। শনিবার সকালে উপজেলার দুর্গাপাশা ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।নিহত সাইদুল ইসলাম (৪০) বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের খরজাকাঠী গ্রামের সিরাজ মৃধার ছেলে। তবে দীর্ঘদিন ধরে তিনি বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপাশা ইউনিয়নের ভোজমহল গ্রামে তার শ্বশুরবাড়িতে থাকতেন। জানা যায়, ইটবোঝাই একটি পিকআপের সঙ্গে বিপরীতমুখী একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক সাইদুল ইসলাম নিহত হয়েছেন।এ সময় অটোরিকশায় থাকা রাবেয়া বেগম (৩৫) ও তার ছেলে নাজমুল (৬) নামের দুইজন যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বাকেরগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শনিবার সকালে উপজেলার দুর্গাপাশা ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।নিহত সাইদুল ইসলাম (৪০) বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের খরজাকাঠী গ্রামের সিরাজ মৃধার ছেলে। তবে দীর্ঘদিন ধরে তিনি বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপাশা ইউনিয়নের ভোজমহল গ্রামে তার শ্বশুরবাড়িতে থাকতেন।
জানা যায়, ইটবোঝাই একটি পিকআপের সঙ্গে বিপরীতমুখী একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক সাইদুল ইসলাম নিহত হয়েছেন।এ সময় অটোরিকশায় থাকা রাবেয়া বেগম (৩৫) ও তার ছেলে নাজমুল (৬) নামের দুইজন যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বাকেরগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।