শিরোনাম
দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: ডা. জুবাইদা রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে বরিশাল বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত পিরোজপুরে ইয়াবা-ক্রিস্টাল মেথ আইসসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ২ চাচাতো বোনের মৃত্যু স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই : মীর শাহে আলম উজিরপুরে প্রায় ১০ কোটি টাকায় দৃষ্টিনন্দন সেতু, দেখতে প্রতিদিনই ভিড় আমতলীতে গাঁজা ও ইয়াবাসহ মা ছেলে গ্রেফতার! সুমন হত্যাকারীদের কাউকেই ছাড় দেয়া হবেনা, বিচার নিশ্চিত করা হবে: কামরুল হাসান রুবেল এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না: আহমেদ আবু জাফর

বাকেরগঞ্জে পিতা-পুত্র খুন

আপডেট: July 4, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

বাকেরগঞ্জ প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জে মাছ ধরা ‘চাই’ বিক্রি করতে এসে ছেলের পর এবার বাবার লাশ উদ্ধার করা হ‌য়ে‌ছে। বাকেরগঞ্জের কবাই ইউনিয়নের চর লক্ষিপাশা পান্ডব নদীর তীরে একটি বাগান থেকে শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা ৬টায় পুত্রের গলাকাটা লাশ উদ্ধার হয়। এর ১৬ ঘন্টা পর আজ শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় পিতার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া গ্রামের বাসিন্দা হেলাল উদ্দীন (৫৫) ও তার ছেলে ইয়াসিন (২০) ‘মায়ের পরশ’ নামক ট্রলার নিয়ে মাছ ধরা ‘চাই’ বিক্রি করতে উপজেলার শিয়ালঘুনি বাজারে আসে। ‘চাই’ বিক্রি শেষে ফেরার পথিমধ্যে পান্ডব নদীর মধ্যে তারা খুন হয়।
একই এলাকা থেকে চাই বিক্রি করতে আসা হাসান জানায়, হেলাল ও তার ছেলে ইয়াসিন শিয়ালঘুনি হাটে এক লোকের কাছে প্রায় ৬০ পিস চাই বিক্রি করে। ওই বিক্রিকৃত চাই পৌছে দিতে যাওয়ার পর থেকে তাদের আর কোন খোঁজ-খবর পাওয়া যায়‌নি।

বা‌কেরগঞ্জ থানা পু‌লিশ পরিদর্শক ( তদন্ত) নকীব আকরাম জানান, মৃত ব্য‌ক্তি‌দের নাম ঠিকানা পাওয়া গে‌ছে। তদন্ত চল‌ছে।
ব‌রিশাল জেলার অতি‌রিক্ত পু‌লিশ সুপার ( বা‌কেরগঞ্জ সা‌র্কেল) আ‌নোয়ার সাইদ জানান, ম‌নে হ‌চ্ছে এ‌দের প‌রিক‌ল্পিত ভা‌বে হত্যা ক‌রে নির্জন স্থা‌নে ফে‌লে রাখা হ‌য়ে‌ছে।হত্যাকারীদের দ্রুত গ্রেফতা‌রের চেষ্টা চল‌ছে।।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network