শিরোনাম
বরিশালে নুরুজ্জামান হত্যার প্রধান আসামি স্ত্রী নাসিমা ঢাকায় গ্রেপ্তার বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ‌১৭ পয়সা উজিরপুরে সার ডিলার পেতে নিষিদ্ধ আওয়ামীলীগ নেতার আবেদন, বিএনপিতে ক্ষোভ কলসকাঠী ইউনিয়নে মেম্বার পদে প্রার্থী হচ্ছেন সোহেল হাওলাদার জীবননগরে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বাকেরগঞ্জের গারুড়িয়া পানি নিষ্কাশনের দাবিতে কৃষকদের মানববন্ধন ঐতিহ্যবাহী ছিলোনিয়া হাই স্কুল অ্যালামনাই কমিটি’র আত্মপ্রকাশ বাকেরগঞ্জে ভ্যানচালক সুমন হত্যা: আসামিদের গ্রেপ্তার ও সিআইডি তদন্তের দাবি বাউফলে পৌর প্রার্থী ঘোষণা ঘিরে উত্তেজনা, হামলা-ককটেল বিস্ফোরণ

বাকেরগঞ্জে বিস্ফোরিত বোমাটি ছিল হাতে তৈরি, নেপথ্যের কারণ খতিয়ে দেখছে পুলিশ

আপডেট: August 5, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামে বিস্ফোরিত বোমাটি হাতে তৈরি ছিল বলে জানিয়েছে পুলিশ। ঘটনার সঙ্গে কারা জড়িত এবং এর পেছনে পারিবারিক বিরোধ, পূর্বশত্রুতা, নাশকতা বা অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না, তা গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।বুধবার পুলিশ সুপার এজেডএম মোস্তাফিজুর রহমান জানান, বিস্ফোরকটি পটকার বারুদ ও পেট্রোলের সংমিশ্রণে তৈরি করা হয়েছিল। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বোমা তৈরিতে জড়িত ব্যক্তি বা চক্রের এ ধরনের বিস্ফোরক তৈরির পূর্ব অভিজ্ঞতা রয়েছে।তিনি বলেন, তদন্তের অংশ হিসেবে ঢাকা থেকে আসা বিস্ফোরক বিশেষজ্ঞ দল ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। প্রাথমিক পর্যবেক্ষণে ঘটনাস্থলকে ঝুঁকিমুক্ত ঘোষণা করা হয়েছে।

পুলিশ সুপার আরও জানান, পারিবারিক বিরোধ, কোনো পক্ষের সুবিধা আদায়ের চেষ্টা, উগ্রবাদী সংশ্লিষ্টতা কিংবা অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি জেলে অধ্যুষিত প্রত্যন্ত এ গ্রামে কীভাবে এমন বিস্ফোরক পৌঁছাল, সেটিও তদন্তের গুরুত্বপূর্ণ বিষয়।

উল্লেখ্য, গত সোমবার সকালে শাহ আলম হাওলাদারের বাড়িতে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনায় তিনজন দগ্ধ হন। গুরুতর আহত হন হনুফা বেগম, তার মেয়ে ইতি এবং নাতি ফাহিম। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আহতদের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছে প্রশাসন।এ ঘটনায় হনুফা বেগমের ছেলে জামালা হাওলাদার বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে বিস্ফোরক দ্রব্য আইনে বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। তদন্তের ভিত্তিতে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network