শিরোনাম
বেতাগীতে সেতু আছে, পথ নেই, ঝুঁকি নিয়ে পারাপার বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি, জিম্মি করে মালামাল লুট গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা বাকেরগঞ্জের নিমতলা–বাদলপাড়া সড়কের বেহাল দশা, সংস্কারের দাবি স্থানীয়দের বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনকে কারাদণ্ড বরিশালে সেইলর আউটলেটে মাফিয়া সেল অফার উজিরপুরে প্রাথমিক শিক্ষক সমিতির কাউন্সিল, সভাপতি মোবারক সম্পাদক খলিল বাকেরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা ভোলায় অবৈধ বালু উত্তোলন, ৬ ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৪০

বাকেরগঞ্জে লকডাউনের প্রথম দিনে কঠোর অবস্থানে প্রশাসন

আপডেট: April 14, 2021

  • ফেইসবুক শেয়ার করুন
বাকেরগঞ্জ প্রতিনিধি:: বাকেরগঞ্জ উপজেলায়  করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারি নির্দেশনা লকডাউন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন। সরকারি নির্দেশনা অনুযায়ী লকডাউন নিশ্চিত ও স্বাস্থ্য বিধি মানতে সামাজিক সচেতনতার পাশাপাশি আদেশ অমান্য করায় অনেককে জরিমানা করা হয়।
সরকার ঘোষিত লকডাউনের প্রথম দিন বুধবার সকাল ১০টা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়, সহকারি কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তরিকুল ইসলাম ও থানা অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন মিলন সরকারি নির্দেশনা লকডাউন বাস্তবায়নে উপজেলার বাসস্ট্যান্ড, সদর রোড, কালিগঞ্জ, মহেশপুর বাজার, নিয়ামতি বাজারসহ একাধিক বাজারে অভিযান পরিচালনা করেন। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নির্দেশ অমান্য করায় মেসার্স হানিফ টেলিকমকে নগদ ১ হাজার টাকা জরিমানা করেন।
বাকেরগঞ্জ উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারি নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও স্থানীয় থানা পুলিশ যৌথভাবে কাজ করছে। প্রশাসন মহামারি করোনা সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা পালনের পাশাপাশি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। সেই সাথে জনসাধারণকে প্রশাসনের পক্ষ থেকে লকডাউন মেনে বিনা প্রয়োজনে বাড়ি থেকে বের না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network