শিরোনাম
তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জীবননগরে গাঁজাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩

বাকেরগঞ্জে সাংবাদিকদের সন্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

আপডেট: February 26, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:: বরিশালের বাকেরগঞ্জে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সাংবাদিকদের সন্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে সদর রোড বিরিভার ক্যাফে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ফিরোজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মাহামুদুন্নবী তালুকদার।
বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমনের সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন দৈনিক দক্ষিণের কাগজের সম্পাদক ও প্রকাশক মোঃ হাবিবুর রহমান, স্বচ্ছ টিভির জাকির জমাদ্দার, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি জিয়াউল হক আকন, আনন্দ টিভির বায়েজিদ বাপ্পি।
গণমাধ্যম কর্মীদের মধ্যে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলা টিভির এস এম পলাশ, দৈনিক আমার সংবাদের মোঃ মাসুদ সিকদার, মাই টিভির মোঃ মিজানুর রহমান, দৈনিক কালবেলার উত্তম দাস, দৈনিক আমাদের সময়ের বশির আহমেদ, দৈনিক বাংলাদেশ সমাচারের জাহিদুল ইসলাম মনির, দৈনিক তারুণ্যের বার্তার মোঃ আবুল বাশার, দৈনিক মানবজমিনের শামীম হোসেন, দৈনিক ইনকিলাবের জাহিদুল ইসলাম, এশিয়ান টিভির মোঃ জহিরুল ইসলাম, প্রতিদিনের বাংলাদেশের মহসিন মোল্লা, দৈনিক সকালের বার্তার বিএম রেজাউল, দৈনিক মতবাদের শফিকুল আলম নাছির, মোহনা টিভির শাখাওয়াত হোসেন, দৈনিক শাহনামার গাজী মোঃ মোশাররফ, দৈনিক ভোরের অঙ্গীকারের মাসুদুর রহমান মোরশেদ, দৈনিক আলোকিত বরিশালের রাজিউর রহমান মাসুম, দৈনিক সকালের বার্তার সুমন ভূঁইয়া, দৈনিক মানব কন্ঠের এইচ এম কামাল মৃধা, দৈনিক দক্ষিণবঙ্গের জাকির খান, দৈনিক সকালের সময়ের মাইনুল ইসলাম, দৈনিক বরিশাল বার্তার রবিউল ইসলাম, দৈনিক আমার প্রাণের বাংলাদেশের সোহেল হাওলাদার, দৈনিক বাংলা কাগজের মোঃ সানি, দৈনিক জবাবদিহির আরিফিন ফিরোজ প্রমূখ।
ইফতার মাহফিলে উপস্থিত জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network