বাকেরগঞ্জে হিটস্ট্রোকে আ.লীগ নেতার মৃত্যু

আপডেট: April 27, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বরিশালের বাকেরগঞ্জে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীর পক্ষে গণসংযোগ শেষে বাড়ির ফেরার পথে হিটস্ট্রোকে আ.লীগ নেতা রিয়াজুল ইসলামের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে কলসকাঠী বাজারে অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আ.লীগ নেতা রিয়াজুল ইসলাম বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের কলসকাঠী গ্রামের বাসিন্দা। তিনি কলসকাঠি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। উপজেলার কলসকাঠী ইউনিয়ন যুবলীগের সভাপতি নেছার খান বিষয়টি নিশ্চিত করে বলেন, বাকেরগঞ্জ উপজেলা নির্বাচনে কাপ-পিরিচ মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী রাজিব আহমেদ তালুকদারের সঙ্গে কলসকাঠীতে গণসংযোগে উপস্থিত ছিলেন রিয়াজুল ইসলাম।

তিনি কলসকাঠি ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বলেন, গণসংযোগ শেষে প্রখর রোদে বাড়ি ফেরার পথে হিটস্ট্রোকে অসুস্থ হয়ে যান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network