শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

বাগেরহাটে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

আপডেট: March 18, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বাগেরহাটে ৭ কেজি গাঁজসহ আল আমিন খান (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রবিবার রাতে বাগেরহাট সদর থানার চুলকাটি বাজার এলাকার একটি চায়ের দোকানের সমনে থেকে তাকে আটক করা হয়।

আটক আল আমিন খান বাগেরহাট মোংলা পোর্ট পৌরসভার মাদ্রসা রোডের আনছার ক্লাব সংলগ্ন আফান খানের ছেলে। সোমবার সকালে আটক আল আমিন খাকে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে করাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক স্বপন কুমার রায় এ তথ্য নিশ্চিত করে জানান, জেলা গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাতে বাগেরহাট সদর থানার চুলকাটি বাজার এলাকার চায়ের দোকানের সামনে বটগাছের নিচ থেকে একটি ট্রলি ব্যাগসহ মাদক কারবারিকে আল আমিনকে আটক করা হয়। পরে ট্রলি ব্যাগ তল্লাশি চালিয়ে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক মাদক কারবারি আল আমিন দীর্ঘদিন যাবত ঘটনাস্থলসহ বিভিন্ন এলাকায় গাঁজাসহ মাদকদ্রব্য বিক্রি করে আসছিল বলে জানান এই গোয়েন্দা কর্মকর্তা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network