শিরোনাম
মুগ্ধতা ছড়াচ্ছে বরিশালের সাতলার লাল শাপলার বিল বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের উন্নত খাবার পরিবেশন বরিশালে হামের উপসর্গে ২ শিশুর মৃত্যু বাবুগঞ্জে নদীভাঙনের হুমকিতে বিদ্যালয়, রক্ষার দাবিতে মানববন্ধন বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাকেরগঞ্জে আনন্দ র‍্যালি বাকেরগঞ্জের গারুড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় হেমায়েত উদ্দিন খান

বাবুগঞ্জে কিশোর-কিশোরীদের কারাতে প্রশিক্ষণের উদ্বোধন

আপডেট: January 31, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

 

 

নিজস্ব প্রতিবেদকঃ বাবুগঞ্জে কিশোর-কিশোরীদের মার্শাল আর্ট (কারাতে) প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের মাঝে সোমবার প্রধান অতিথি হিসেবে রাশেদ খান মেনন মডেল উ”চমাধ্যমিক বিদ্যালয়ে ওই কারাতে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টারের প্রতিষ্ঠাতা চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল।বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (এসি ল্যান্ড) মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাবুগঞ্জ থানার ওসি (তদন্ত) অলিউল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ খান ও বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি আরিফ আহমেদ মুন্না। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা ইয়াসমিন। উদ্বোধনী অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা করেন উপজেলা শিশু একাডেমির প্রশিক্ষক ফাতেমা লিওনি ও তার দল। উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভা শেষে রাশেদ খান মেনন মডেল উ”চমাধ্যমিক বিদ্যালয় মাঠে কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের হাতেকলমে কারাতে প্রশিক্ষণ দেন প্রধান অতিথি চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল। এসময় তার সঙ্গে ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টারের একটি প্রতিনিধি দল উপ¯ি’ত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল বলেন, ‘মার্শাল আর্ট তথা কারাতে মানে মারামারি করা নয়। এটা একটা শিল্প, শরীরচর্চা ও আত্মরক্ষার একটা কৌশল। এটা আপনার শরীর গঠনের পাশাপাশি আপনাকে প্রচুর আত্মবিশ্বাস জোগাবে। আমাদের মেয়েদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রধান বাঁধা হলো তাদের মাঝে আত্মবিশ্বাসের অভাব। কারাতে আপনার ভেতরের আত্মবিশ্বাসকে জাগিয়ে তুলবে এবং মেয়েদের যেকোনো পরি¯ি’তিতে আত্মরক্ষায় সহায়তা করবে।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network