বাবুগঞ্জে প্রার্থীর খিচুড়ি ‘পার্টি’ পণ্ড!

আপডেট: December 23, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: বরিশাল জেলার বাবুগঞ্জের চাঁদপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের জন্য ভূরিভোজের আয়োজন করে ২০ হাজার টাকা জরিমানা গুনলেন ইউপি সদস্য প্রার্থী।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে ৩ নং ওয়ার্ডের টিউবওয়েল প্রতীকের পদপ্রার্থী ও বর্তমান মেম্বার মো. জাকির হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান।তিনি জানান, চাঁদপাশা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী জাকির হোসেন তার বাড়িতে প্রায় দুই হাজার লোকের দুপুরের খাবারের আয়োজন করেন। এমন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে খাবার বন্ধ করে দিই। তাকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণ বিধিমালা লঙ্ঘন ২০১৬ মতে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় অবশিষ্ট থাকা ৪ ড্যাগ খাবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দ করে স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।ইউপি সদস্য পদপ্রার্থী মো. জাকির হোসেন বলেন, ওয়ার্ডে অন্য প্রার্থীরা গরু রান্না করে খাওয়ালেও তাতে সমস্যা হয় না। কারণ, তারা সরকারদলীয় লোক। কিন্তু আমি আমার কর্মী-সমর্থকদের জন্য প্রচার-প্রচারণা শেষে তাদের খাওয়ানোর জন্য খিচুড়ি রান্না করেছিলাম। কিন্তু প্রতিদ্বন্দ্বীরা বিষয়টি প্রশাসনকে ভুল বুঝিয়েছে। প্রশাসন এসে আয়োজন পণ্ড করে দিয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network