শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

বাস-পিকআপ ভ্যানের সংঘর্ষে আহত ২১ পুলিশ সদস্য

আপডেট: April 5, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ব্রাহ্মণবাড়িয়ায় বাস ও পুলিশ বহনকরা পিকআপ ভ্যান সংঘর্ষে আহত হয়েছেন ২১ জন পুলিশ সদস্য। সোমবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের পীরবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।পুলিশ ও স্থানীয়রা জানান, রাতভর টহল শেষে পুলিশবাহী একটি পিকআপ ভ্যান পুলিশ লাইনে যাওয়ার সময় বিশ্বরোড থেকে আসা ইকনো পরিবহনের একটি বাস ওভারটেক করতে গিয়ে পুলিশবাহী পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় গাড়িতে থাকা পুলিশ সদস্যরা আহত হন। পরে তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। আহতদের মধ্যে সাতজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

খবর পেয়ে পুলিশ সুপার আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রহিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে আসেন এবং আহতদের খোঁজ নেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হক চৌধুরী রেজা জানান, এ ঘটনায় ২১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। চালকসহ ঘাতক বাসটি আটক করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network