শিরোনাম
জীবননগর থানা ও প্রেসক্লাবের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ ১-১ গোলে ড্র আপনাদের কলমের খোঁচায় যেন কারও ক্যারিয়ার-মানসম্মান নষ্ট না হয়: তথ্যমন্ত্রী তিন বছরে ৪০০-এর বেশি পোশাক কারখানা বন্ধ হয়েছে: সংসদে বাণিজ্যমন্ত্রী বরিশালে মাদকবিরোধী অভিযানে আটক ১৭ নেপালে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১২৫২,অভিযান অব্যাহত পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন তারেক রহমান: তথ্যমন্ত্রী দেশকে অস্থিতিশীল করতে গুজব রটানো হচ্ছে, সবাইকে সতর্ক থাকতে হবে : প্রধানমন্ত্রী আবদুল্লাহ পুর ইউনিয়নে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া

বাসচাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

আপডেট: December 27, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: গোপালগঞ্জে বাসচাপায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিয়াজুল ইসলাম শুভ (২২) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এতে আরো দুই শিক্ষার্থীসহ মোট তিনজন আহত হয়েছেন।

সোমবার (২৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রিয়াজুল ইসলাম শুভ গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি বগুড়া জেলার কাহালু উপজেলার শাসছুল ইসলামের ছেলে।

ওসি মো. মনিরুল ইসলাম জানান, একটি ভ্যানে করে নিহত শিক্ষার্থী রিয়াজুলসহ তিন শিক্ষার্থী ঘোনাপাড়ায় দিকে যাচ্ছিলেন। এ সময় ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর উঠে গেলে খুলনাগামী দোলা পরিবহনের একটি বাস ভ্যানটিকে চাপা দিলে ওই শিক্ষার্থীসহ চারজন আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার রিয়াজুল ইসলাম শুভকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। তবে নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাজিউর রহমান বলেন, জোহর বাদ নিহত শিক্ষার্থী রিয়াজুল ইসলাম শুভর নামাজের জানাযা বিশ্ববিদ্যালয় ক্যম্পাসে অনুষ্ঠিত হবে। পরে গ্রামে বাড়িতে তার মরদেহ দাফন করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network