আপডেট: January 5, 2024
বরিশাল প্রতিনিধি:: ঢাকাগামী এক বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাসচালক ও হেলপারকে আটক করা হয়েছে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি মুলাদী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল কাসেম ফরাজীর ছেলে ইয়াদ উদ্দিন কামাল (৩৫) ও অজ্ঞাতনামা মোটরসাইকলচালক (৩০)।
আটক সাকুরা পরিবহনের চালক বরগুনা জেলার আমতলীর গুলিশাখালী গ্রামের পুলিন মিস্ত্রির ছেলে মিটু মিস্ত্রি (৩৫) ও হেলপার বরিশালের শায়েস্তাবাদ এলাকার নুরুল হক হাওলাদাররে ছেলে রবিন হাওলাদার (২৩)। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা বলেন, গৌরনদী থেকে মোটরসাইকলযোগে তারা মুলাদীর উদ্দেশ্য রওনা দেন। পথে মোটরসাইকলের সঙ্গে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলচালক ও আরোহী নিহত হন।

