আপডেট: January 5, 2022
আপডেট নিউজ ডেস্ক:: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন ৮৯২ জন। যা এর আগের দিনের চেয়ে ১১৭ জন বেশি। আর শনাক্তের হার দশমিক ২৯ বেড়ে ৪ দশমিক ২০ শতাংশ। করোনায় এ পর্যন্ত দেশে ২৮ হাজার ৯০ জনের মৃত্যু হয়েছে। শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৮ হাজার ৮০৭ জনে।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার জানানো হয়েছিল তার আগের ২৪ ঘণ্টায় করোনায় ৬ জনের মৃত্যু এবং ৭৭৫ জন শনাক্ত হয়েছিলেন। আজকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৩০২ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২১ হাজার ২৫১টি নমুনা।
পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ২০ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ জনই নারী। তাদের মধ্যে ঢাকায় ২ জন এবং রাজশাহী বিভাগে একজন মারা গেছেন।

