বাড়ির আঙিনায় ১৭৭টি গাঁজা চাষ, গ্রেপ্তার ১

আপডেট: March 27, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ঠাকুরগাঁওয়ে বাড়ির আঙিনায় চাষ করা ১৭৭টি গাঁজা গাছ জব্দ করেছে ডিবি পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) রাতে বালিয়াডাঙ্গী উপজেলার লধাবাড়ী গ্রাম থেকে গাছগুলো জব্দ করা হয়।

গ্রেপ্তার মধু রাম উপজেলার লধাবাড়ী গ্রামের বাসিন্দা।বুধবার (২৭ মার্চ) পুলিশ সুপার (এসপি) উত্তম প্রসাদ পাঠক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মধু রাম অবৈধভাবে লাভবান হওয়ার জন্য বাড়ির আঙিনায় গাঁজা চাষ করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় তার বাড়ি থেকে ১৭৭টি গাছ উদ্ধার হয়। তার কাছ থেকে ৪০০ গ্রাম গাজাও জব্দ করা হয়েছে।ডিবির উপপরিদর্শক নবিউল ইসলাম বলেন, মধুরামকে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network