শিরোনাম
গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার গাজীপুরে ধর্ষণের মামলায় এনসিপি নেতা আটক উজিরপুরে ভিক্ষুক পুনর্বাসনে হতদরিদ্রদের মাঝে অটোভ্যান বিতরণ বাকেরগঞ্জে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল হাঁস, মুরগি ও কবুতর পালনে নতুন সম্ভাবনা: টেকসই জীবিকার পথে উপকূলের মানুষ উজিরপুরে টিআর প্রকল্পে পুরাতন টয়লেটের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, অর্থ আত্মসাতের দাবি বরিশালে নুরুজ্জামান হত্যার প্রধান আসামি স্ত্রী নাসিমা ঢাকায় গ্রেপ্তার বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ‌১৭ পয়সা

বিভাগীয় সমাবেশের প্রচারপত্র বিতরণ ও গণসংযোগ করলো বরিশাল জেলা জামায়াত

আপডেট: July 15, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: আগামী ১৮ জুলাই বরিশালে অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা শাখার উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জুলাই) বিকেলে বরিশাল লঞ্চঘাট এলাকায় জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা মোহাম্মদ আবদুল জব্বারের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন ও নুরুল হক সোহরাব, জেলা ইউনিট সদস্য মো. আব্দুস সালাম, মুজাহিদুল ইসলাম ইউসুফ, আসাদুজ্জামান সবুজ, সাইফুল ইসলাম সাইফী, ইসলামী ছাত্রশিবির বরিশাল জেলা সভাপতি মো. আবু সাঈদ, সাবেক জেলা সভাপতি হাফেজ মো. সানাউল্লাহসহ জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গণসংযোগকালে নেতৃবৃন্দ সাধারণ মানুষের হাতে সমাবেশের লিফলেট তুলে দেন এবং সমাবেশের উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরে সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহ্বান জানান। তারা বলেন, গণভোটের গণরায়ের বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিনের অবহেলিত দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে এ বিভাগীয় সমাবেশ আয়োজন করা হয়েছে।

জেলা জামায়াত সূত্রে জানা যায়, আগামী ১৮ জুলাই দুপুর ২টায় বরিশালের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল (অব.) ডা. অলি আহমদ বীর বিক্রমসহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

লিফলেট বিতরণ কর্মসূচিতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, জনগণের ব্যাপক উপস্থিতিতে ১৮ জুলাইয়ের বিভাগীয় সমাবেশ দক্ষিণাঞ্চলের মানুষের ন্যায্য অধিকার আদায়ের দাবিকে আরও বেগবান করবে এবং জনমতের একটি শক্তিশালী বহিঃপ্রকাশ হিসেবে ভূমিকা রাখবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network