বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট: July 16, 2020

  • ফেইসবুক শেয়ার করুন
আপডেট নিউজ ডেস্ক: মুজিববর্ষ উদযাপনের অংশ হিসেবে সারাদেশে এক কোটি চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সকালে গণভবন চত্বরে তিনটি গাছের চারা রোপণ করে ‘জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি ২০২০’এর উদ্বোধন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তেঁতুল, ছাতিয়ান ও চালতা গাছের তিনটি চারা রোপণ করেন।
 
এর আগে, গত ১২ জুলাই ভার্চুয়াল বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেন, ১৬ জুলাই গণভবন প্রাঙ্গণে একটি ফলদ, একটি বনজ এবং একটি ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে সারাদেশে এক কোটি চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
 
মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রীর এই কর্মসূচির উদ্বোধন শেষে প্রতিটি জেলা ও উপজেলায় তিনটি চারা (একটি ফলদ, একটি বনজ এবং একটি ঔষধি) লাগানো হবে।
 
পরে করোনাভাইরাস প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য সুরক্ষার নিয়ম বজায় রেখে ১৬ জুলাই থেকে ১৫ সেপ্টেম্বর চলতি বৃক্ষরোপণ মৌসুমে দেশের ৪৯২টি উপজেলার প্রতিটিতে ২০ হাজার ৩২৫টি চারা রোপণ করা হবে বলে জানান শাহাব উদ্দিন।
তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে প্রথম বৃক্ষরোপণ অভিযান শুরু করেছিলেন, তার পদাঙ্ক অনুসরণ করে পরিবেশের ভারসাম্য রক্ষায় ‘মুজিববর্ষে’ এই কর্মসূচিটি বাস্তবায়ন করা হচ্ছে।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network