শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

বৃদ্ধকে বিবস্ত্র করে নির্যাতনকারী সেই যুবলীগ নেতা বহিষ্কার

আপডেট: June 3, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: কক্সবাজার জেলার চকরিয়ার ঢেমুশিয়া ইউনিয়নে বৃদ্ধ নুরুল আলমকে বিবস্ত্র করে নির্যাতনকারী সেই যুবলীগ নেতা আনছুর আলমকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।২ জুন মাতামুহুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার দায়ে মাতামুহুরী সাংগঠনিক উপজেলাধীন ঢেমশিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ও ইউনিয়ন যুবলীগের সদস্য আনছুর আলমকে আওয়ামী যুবলীগের পদ-পদবীসহ সকল প্রকার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সোহেলের নির্দেশ ও পরামর্শক্রমে ঢেমুশিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সেলিম রেজা মিঠু ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রমিজের স্বাক্ষরিত বহিষ্করাদেশ অনুমোদন করেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা যুবলীগের আহবায়ক আনছারুল করিম।

উল্লেখ্য, উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও ইউনিয়ন যুবলীগের সদস্য আনছুর আলম দলীয় দাপট দেখিয়ে প্রবীন মুরব্বী ঢেমুশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও কাউন্সিলর বয়োবৃদ্ধ নুরুল আলমকে প্রকাশ্যে দিবালোকে লুঙ্গী টেনে হিঁচড়ে ও গেঞ্জি ছিড়ে বিবস্ত্র করে মারধর পূর্বক চরম অপদস্ত করেন।গত ২৪ মে ঢেমুশিয়া ইউনিয়নের ছয় কুড়িটিক্কা এলাকায় যুবলীগ নেতা আনছুর আলম কর্তৃক নির্যাতনের এ ঘটনাটি মোবাইল ক্যামরায় ভিডিও ধারণ করা হয়। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করলে এটি দ্রুত ভাইরাল হয়ে যায়। ভিডিওতে এ হৃদয়বিদারক দৃশ্য দেখে প্রশাসনসহ সাধারণ মানুষের হৃদয়কে নাড়া দিয়েছে।

ঘটনাটি নিয়ে এলাকাবাসীর মাঝেও তীব্র ক্ষোভ প্রতিক্রিয়া বিরাজ করে। এ ন্যাক্কার জনক ঘটনার পর গত ৩১ মে বৃদ্ধ নুরুল আলমের ছেলে আশরাফ হোসাইন বাদি হয়ে ঘটনায় জড়িত ৮ জনকে আসামী করে চকরিয়া থানায় একটি এজাহার দায়ের করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network